ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
আল-আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরাইলের হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 December, 2023, 1:41 AM

আল-আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরাইলের হামলা

আল-আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরাইলের হামলা

ফিলিস্তিনের পশ্চিম তীরে পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমাহ সাবরির বাড়িতে হামলা করেছে দখলদার ইসরাইলি সেনারা।

ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-সাওয়ানা এলাকায় অবস্থিত শেখ ইকরিমাহর বাড়িতে হানা দিয়ে ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা।

শেখ ইকরিমাহ জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান এবং জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের সাবেক ধর্মীয় নেতা। তিনি ফিলিস্তিনের স্কলার ও ধর্মীয় নেতাদের সংগঠন, জেরুজালেমের সুপ্রিম ফতোয়া কাউন্সিল এবং সুপ্রিম ইসলামিক অথরিটির প্রেসিডেন্টের দায়িত্বেও রয়েছেন।

গত ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধ বাধে। যুদ্ধটি গাজা কেন্দ্রিক হলেও; ইসরাইলিদের হামলা থেকে বাদ যায়নি পশ্চিমতীর।

যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এখন পর্যন্ত প্রায় ২৫০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যে সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। কয়েকজন প্রাণ হারিয়েছেন অবৈধ বসতিস্থাপনকারী ইহুদিদের আক্রমণের শিকার হয়ে।

পশ্চিমতীরের সাধারণ মানুষের ওপর হামলার পাশাপাশি পবিত্র মসজিদ আল-আকসার ইমামের বাড়িতেও হামলা চালিয়েছে ইসরাইল।

দখলদার ইসরাইলি সেনাদের হামলায় শুধু গাজায় ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক আল-জাজিরাকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন ৭০০ ফিলিস্তিনি। এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status