ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 1 December, 2023, 5:54 PM

কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক মাদক নির্মূল অভিযানে গতকাল ৩০ নভেম্বর রাতে পৃথক দুটি অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলাপুলিশের মিডিয়া সূত্র জানায়, 
জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ  ইউনিয়নের চিন্তার চর গ্রামস্থ স্কুলের হাট টু পাখির হাট গামী পাঁকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী নজরমামুদ গ্রামের কুখ্যাত মাদক কারবারি আঃ কুদ্দুস (৩০)' কে ৪০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে ভুরুংগামারী সার্কেল সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে  রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম ওই একই তারিখের গভীর রাতে রাজারহাট থানাধীন ৪নং চাকির পশার ইউনিয়নের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট গেটের সামনে নাজিমখান টু রাজারহাট গামী পাকা রাস্তার উপর হানিফ পরিবহনের একটি বাসের বডিতে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার সহ নওগাঁ জেলাধীন পত্নীতলা গ্রামের কুখ্যাত মাদক কারবারি আলমগীর হোসেন (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status