|
ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কাটলেন এক ব্যক্তি
এনামুল হক বাদশা, ফেনী
|
![]() ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কাটলেন এক ব্যক্তি গত সোমবার (২৭ নভেম্বর) সকালে শফিকের নিজ বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় শফিকুর রহমান একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। গত কিছুদিন আগে তাকে জ্বিনে আছর করলে পরিবারের লোকজন তাকে ঝাড়ফুঁক করান। এরপর সে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে পেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শফিকুর রহমানের স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী মানসিক অসুস্থতায় ভুগছেন। গতকাল জ্বিনের আছর করায় অসুস্থতার মাত্রা বেড়ে যায়। পরে তাকে ঝাড়ফুঁক করানো হয়। এরপরই তিনি এ অঘটন ঘটান। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান শফিকুর রহমান একজন মানসিক ভারসাম্যহীন। আগের দিন রাতে জ্বিনে আছর করেছে বলে তার তাকে ঝাড়ফুঁক করানো হয়েছে বলে জানতে পেরেছি। ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির গোপনাঙ্গে ব্লেডের কাটা ক্ষত রয়েছে। যেহেতু এটি খুবই স্পর্শকাতর স্থানের ক্ষত তাই তাকে জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারী ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে। আহত শফিকুর রহমানের এক ছেলে দুই মেয়ে রয়েছে। সে পেশায় একজন অটোরিকসা চালক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
