|
কুড়িগ্রামে ডিমের খাঁচার ভেতর থেকে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ডিমের খাঁচার ভেতর থেকে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয় অভিনব কায়দায় ডিমের খাঁচা কেটে তার ভিতরে মাদক ফিটিং করে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের একটি চৌকস টিম গ্রেফতার করে। এই বিষয়ে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং এর সাথ আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। উল্লেখ্য যে,গতকাল ২৮ ও ২৭ নভেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী নাগেশ্বরী ও রৌমারী থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে আরো ৩৩ কেজি গাঁজা, ১০৫ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশি মদ, ১০ পিস ইয়াবা উদ্ধারসহ ৫ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
