ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজা সহ আটক ২, মিনি কাভার্ডভ্যান জব্দ
আবদুর রউফ,চৌদ্দগ্রাম
প্রকাশ: Tuesday, 28 November, 2023, 11:47 PM

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজা সহ আটক ২, মিনি কাভার্ডভ্যান জব্দ

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজা সহ আটক ২, মিনি কাভার্ডভ্যান জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার উজিরপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত অলি উল্লাহর ছেলে মোঃ শফিক প্রকাশ মনা (৪২) ও নোয়াখালী জেলার সদর (সুধারাম) থানার পৌরসভাধিন ওয়াবদা কলোনীর পাশের ছোট শ্রীরামপুর গ্রামের মৃত এমরান হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন টিটু (৪৫)। বর্তমানে তারা উভয়ই চট্টগ্রামের শহরের পাঁচলাইশ ও বায়েজীদ থানা এলাকায় বসবাস করছে বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুসের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক বল্লভ মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ সোমবার রাত আনুমানিক পৌঁনে নয়টায় উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা সহ চিহৃিত মাদক ব্যবসায়ী মনা ও টিটুকে আটক করে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-০৮৪৩) জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত ২নং আসামী মোঃ দেলোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে এর আগেও ১টি মাদক ও ১টি প্রতারণার মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, থানা পুলিশের অভিযানে আলকরার সোনাইছা এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ডভ্যান সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status