ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মিষ্টি কুমড়ার ভেতর হেরোইন পাচারকালে গ্রেপ্তার-১
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Tuesday, 28 November, 2023, 3:01 PM

মিষ্টি কুমড়ার ভেতর হেরোইন পাচারকালে গ্রেপ্তার-১

মিষ্টি কুমড়ার ভেতর হেরোইন পাচারকালে গ্রেপ্তার-১

মিষ্টি কুমড়ার ভিতরে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৬১৯ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার রাতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার পূর্বক জব্দ ও মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী চঁপাইনবাবগঞ্জ জেলার পিয়াপুর এলাকার আবু তাহেরের ছেলে আপন আলী (২২)

র‌্যাব জানায়, আটক আপন আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করতো। এমন গোয়েন্দা তথ্য ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

এরই প্রেক্ষিতে উল্লেখিত সময়ে হেরোইনের একটি চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেক পোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে এক ব্যক্তি কে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হেফাজতে থাকা অটোর বাম পাশের হ্যান্ডেলের সাথে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।

পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status