|
দোহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মোঃ জাবের বিন রহমান আরজু,চন্দনাইশ
|
![]() দোহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রত্যক্ষদর্শী ডিডিএন (ওয়াইফাই)কোম্পানির চন্দনাইশ ব্রাঞ্চের ইনচার্জ জাহেদুল ইসলাম জানান, রবিবার রাত ২টার সময় ওয়াইফাই কানেকশন ডাউন হলে সোমবার সকাল ৯টার সময় তারা লাইন চ্যাক করতে এসে পাঠানিপুল এলাকায় বৈদ্যুতিক খুঁটির নিচে ওয়াইফাই তার সহ যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দোহাজারী তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। উল্লেখ্য বিগত একমাসে একই যায়গা থেকে বেশ কয়েকবার ওয়াইফাই তার চুরি হয়েছে বলে জানা যায়। মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দিন বলেন, লাশ দেখে মনে হচ্ছে গভীর রাতে মৃত্য ঘটেছে। সম্প্রতি পাঠানিপুল এলাকায় বেশ কয়েকবার তার চুরির ঘটনা ঘটেছে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রশাসন বিষয়টি তদন্ত করছে। চন্দনাইশ থানা ওসি ওবাইদুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
