|
চৌদ্দগ্রামে ৩৮৫ বোতল ফেন্সিডিল সহ র্যাবের হাতে আটক ২
আবদুর রউফ,চৌদ্দগ্রাম
|
![]() চৌদ্দগ্রামে ৩৮৫ বোতল ফেন্সিডিল সহ র্যাবের হাতে আটক ২ জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো-উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল গফুর এর ছেলে মো: হাশেম (২৬) ও একই গ্রামের মো: মিলন এর ছেলে এমরান হোসেন সাইফুল (৩১), এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটো-রিকসা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (২৬ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আটককৃত হাশেম ও সাইফুল এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
