|
জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা, বাদ পড়েছেন রাঙ্গা
নতুন সময় ডেস্ক
|
![]() জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা, বাদ পড়েছেন রাঙ্গা সোমবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। এর আগে দশম ও একাদশ সংসদে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে নির্বাচিত হন মোটর মালিক সমিতির এই নেতা। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত রাঙার আসনে মনোনয়ন পেতে যাচ্ছেন জিএম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ার। ২০০৮ সালের নির্বাচনে ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আসিফ শাহরিয়ার। এ বিষয়ে মশিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টি এখন পরগাছা দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কতদিন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব। রাঙ্গার মতোই বাদ পড়ার তালিকায় রয়েছেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি। তার পরিবর্তে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়েছে মোশরেকুল আলম রবি। উল্লেখ্য, জাতীয় পার্টিতে দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং চোয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বে রওশন পক্ষে অবস্থান নিয়ে গত বছর আলোচনায় আসেন মসিউর রহমান রাঙ্গা। এরেই পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
