ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
কোরিয়া মুসলিম কমিউনিটির মাসিক শব্বেদারী প্রোগ্রাম ও ইসলামিক আলোচনা সভা
ছালেহ আহম্মদ, দক্ষিণ কোরিয়া
প্রকাশ: Sunday, 26 November, 2023, 11:54 PM

কোরিয়া মুসলিম কমিউনিটির মাসিক শব্বেদারী প্রোগ্রাম ও ইসলামিক আলোচনা সভা

কোরিয়া মুসলিম কমিউনিটির মাসিক শব্বেদারী প্রোগ্রাম ও ইসলামিক আলোচনা সভা

প্রতি মাসের ন্যয় চলতি মাসের শেষ সপ্তাহ গতকাল শনিবার রাত্রে কোরিয়া মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত হোয়াসং বাতুল ফালাহ মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে মাসিক শব্বেদারী প্রোগ্রাম ও ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগরিবের পর থেকে সহিহ্ কোরআন তালিমের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়ে।  ধারাবাহিকভাবে ইসলামিক আলোচনা ও রাতের খাবার শেষে কোরিয়াতে প্রতি মাসে  নতুন আসা বাংলাদেশীদেরকে পুরস্কার দিয়ে বরণ করে নেয়ার মাধ্যমে ১ম অধিবেশন শেষ হয়।

২য় অধিবেশন রাতের বিশ্রাম শেষে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ এবং ফজরের নামাজ শেষে আবেগঘন মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ থেকে আগত  অতিথি আব্দুল কাদের হাওলাদার সাহেব , এবং মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা ফরিদুল হাসান, সহ সংগঠনের দায়িত্বশীবৃন্দ। সংগঠনের সভাপতি ইয়াছির চৌধুরী  এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন নতুন সময়কে জানায়,দক্ষিণ কোরিয়াতে ইসলামী দাওয়াতি কাজের সম্প্রসারণ করার লক্ষ্যে, এবং দক্ষিণ কোরিয়ার প্রতিকুল পরিবেশে  নিজের ধর্ম পালন করে ঈমান আমল নিয়ে টিকে থাকার পাশাপাশি হালাল উপার্জন করে  জীবন যাপন করে নিজের কষ্ট উপার্জিত টাকা বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়ে পরিবার এবং দেশের কল্যাণে ব্যয় করতে পারে সেজন্যই কোরিয়া মুসলিম কমিউনিটির পক্ষ থেকে প্রতিমাসেই এই ধরনের মাহফিলের আয়োজন করা হয়।  মাহফিল গুলোতে আমরা  বাংলাদেশ থেকে বিভিন্ন ইসলামিক স্কলারদের আমন্ত্রণ করে থাকি। ইল্লেখ্য গত কয়েকটা প্রোগ্রামে বাংলাদেশর প্রখ্যাত আলেমেদীন আসসুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ সাহেব এবং শায়েখ মুফতি নাসির উদ্দিন হেলালী সহ ইসলামিক স্কলারগণ আমাদের দাওয়াতে দক্ষিণ কোরিয়াতে এসে এই ধরনের মাহফিলে আলোচনা করে গিয়েছিলেন । আমরা আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো বলে মতামত ব্যক্ত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status