ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
‘সূরা বাকারা পড়ুন- দুনিয়ায় আজ যা হচ্ছে, তা আগে থেকেই বলা হয়েছে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 November, 2023, 11:40 PM
সর্বশেষ আপডেট: Monday, 27 November, 2023, 6:37 PM

‘সূরা বাকারা পড়ুন- দুনিয়ায় আজ যা হচ্ছে, তা আগে থেকেই বলা হয়েছে’

‘সূরা বাকারা পড়ুন- দুনিয়ায় আজ যা হচ্ছে, তা আগে থেকেই বলা হয়েছে’

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের পৈচাশিক হামলা ইস্যুতে সকলকে পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারা পড়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী আশনাহ শাহ।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে মুসলিম-অমুসলিম সবাইকে পরামর্শ দিয়ে তিনি লেখেন, ‘মুসলিম-অমুসলিম সবার প্রতি আমার অনুরোধ- আপনারা পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারা অনুবাদসহ পড়ুন।’

আর যারা অভিনেত্রীর মাতৃভাষা (উর্দু) না বোঝেন, তাদের তিনি ইংরেজিতে সূরা বাকারা পড়ার পরামর্শ দিয়েছেন।

আশনাহ শাহ আরো লেখেন, ‘দুনিয়াতে আজ যা কিছুই হচ্ছে, মহান আল্লাহ মুসলমানদের পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারায় তা আগে থেকেই বলে দিয়েছেন।’

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি অনুবাদসহ সূরা বাকারা পড়েছি এবং শিহরিত হয়েছি।’

সূত্র : জিও নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status