|
ভারতের হারে উল্লাস, এবার বাংলাদেশ নিয়ে যা বললেন ‘মিঠাইরাণী’
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতের হারে উল্লাস, এবার বাংলাদেশ নিয়ে যা বললেন ‘মিঠাইরাণী’ ঢাকা-কলকাতা, দুই শহরেই অসংখ্য ভক্ত সংখ্যা ছোটপর্দার ‘মিঠাইরাণী’খ্যাত এই অভিনেত্রীর। তাই এই বিষয়ে প্রশ্ন শুনে খানিকটা সাবধানীও তিনি। ভারতের শতাধিক হলে দুই বাংলাদেশির ছবিভারতের শতাধিক হলে দুই বাংলাদেশির ছবি শুক্রবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’। এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সৌমিতৃষা। সেখানেই এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। যা শুনে অভিনেত্রী বললেন, ‘এটা নিয়ে কথা বলার সঠিক জায়গা এটা নয়। এটা শুভ একটা জায়গা। মনোমালিন্য যা কিছু হয়েছে… ভারত-বাংলাদেশ দুটো একই মায়ের আলাদা নাম বলে আমার মনে হয়। পার্টিশানটা (দেশভাগ) এমনি হয়েছে বলে আমার মনে হয়, সবাই আমরা এক। ছোট ছোট বাসন একসঙ্গে থাকলে খুটোখুটি লাগে, তারপর সবাই আমরা এক। সেটা নিয়ে বেশি কিছু বলছি না। এটা সুন্দর একটা মুহূর্ত।’ এদিকে, মুখ খুলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ‘ইন্ডিয়া তো মোটে চারবার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে ফাইনালে উঠে দুবারই হেরে গেছে! মনে রাখবেন বাংলাদেশ কিন্তু কখনো ওয়ার্ল্ডকাপ ফাইনালে হারেনি! তাই তো ফাইনালে হার নিয়ে ঠাট্টা-মশকরাটা বেশ মানিয়ে যাচ্ছে! অনেকে কেন যে রেগে যাচ্ছে বুঝছি না।’ ‘বাংলাদেশেও ভারতবিদ্বেষী কম নেই’ মন্তব্যে কটাক্ষের মুখে চঞ্চল চৌধুরী‘বাংলাদেশেও ভারতবিদ্বেষী কম নেই’ মন্তব্যে কটাক্ষের মুখে চঞ্চল চৌধুরী প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের হারে এমনিতেই মর্মাহত ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। আর এই ক্ষতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস যেন ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবে দেখছেন ভারতীয়দের অনেকে। সম্প্রতি বিষয়টি নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হয়েছেন চঞ্চল চৌধুরী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
