|
ভান্ডারিয়ায় পানিতে ডুবে হাফিজিয়া মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভান্ডারিয়ায় পানিতে ডুবে হাফিজিয়া মাদ্রাসা ছাত্রের মৃত্যু ফয়সাল হোসেন ভান্ডারিয়া পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে। সে ঢাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। ফয়সালের চাচা মিজান হোসেন জানান, ফয়সাল আজ শুক্রবার সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে বাড়ি আসে। দুপুর ১ টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে যান। সেখানে গোসলের সময় পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্ট করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ফয়সালকে উদ্ধার করে দ্রুত ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে আনার পরপরই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
