ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যার ঘটনার ২ আসামী গ্রেফতার, ইজিবাইক উদ্ধার
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Thursday, 23 November, 2023, 11:42 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 November, 2023, 11:44 PM

সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যার ঘটনার ২ আসামী গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যার ঘটনার ২ আসামী গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

ইজিবাইক চালক মানিককে (২৪) গলা কেটে হত্যার পর সিরাজগঞ্জের কামারখন্দে  ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার কালিয়া উত্তরপাড়ার মৃত বাবু শেখের ছেলে খোকন শেখ (২৩) ও একই এলাকার ছামাদ শেখের ছেলে সাদ্দাম শেখ (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন জানান, নিহত মানিক ৩/৪ মাস আগে কিস্তিতে একটি ইজিবাইক কিনে ভাড়ায় চালায়। প্রতিদিনের মত গত মঙ্গলবার দুপুরে এসে খাওয়া-দাওয়া শেষে মানিক ইজিবাইক নিয়ে বিকেলে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত ১০টা পার হলেও মানিক বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিকবার ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে মানিকের পরিবারের সদস্যরা বুধবার সকালে কামারখন্দ উপজেলার ঝাঐল উত্তরপাড়ার শীতল পাটি তৈরির একটি বেতের খেতে একজনের গলা কাটা মরদেহ পড়ে আছে এমন খবরে সেখানে পৌঁছে তারা নিশ্চিত হয় মরদেহটি মানিকের। মানিককে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইজিবাইক ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কামারখন্দ থানায় মানিকের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

ডিবির ওসি জানান, এ ঘটনায় মানিকের মরদেহ সনাক্তের পর তথ্য-প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত আসামীদের সনাক্ত করে বুধবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী খোকন শেখ ও সাদ্দাম শেখকে গ্রেফতার করা হয়। পরে আসামী খোকনের দেয়া তথ্যের ভিত্তিতে বেলকুচি থানা এলাকা থেকে নিহত মানিকের ইজিবাইকটি উদ্ধার করা হয়।

ডিবির ওসি জুলহাস আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামী খোকন ও সাদ্দামকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ইজিবাইক চালক নিহত মানিক তাদের পার্শ্ববর্তী গ্রামে বসবাস করে। নিহত মানিকের ইজিবাইক নতুন হওয়ায় আসামী খোকন, সাদ্দাম ও করিম (ছন্মনাম) পরিকল্পনা করে যে, মানিকের ইজিবাইক ছিনতাই করে বিক্রি করে টাকা ভাগ করে নিবে। আসামীদের পরিকল্পনার অংশ হিসেবে খোকন এবং সাদ্দাম মানিকের বাড়িতে গিয়ে বিয়ের জন্য একটি মেয়ে দেখতে কামারখন্দ থানা এলাকায় যাবে বলে ইজিবাইক ভাড়া করার জন্য মোবাইল নাম্বার নিয়ে আসে। ঘটনার দিন সন্ধ্যার দিকে আসামীরা নিহত মানিকসহ তার ইজিবাইকে করে তিনজন আসামী কামারখন্দ থানা এলাকার উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছালে গ্রেফতারকৃত আসামী সাদ্দাম প্রস্রাব করার কথা বলে ইজিবাইক থামাতে বলে। মানিক ইজিবাইক থামালে তিনজন আসামী মিলে তাদের পূর্ব পরিকল্পনা মতে মানিকের গলায় এন্ডিকাটার (ধারালো ছুরি) ধরে ইজিবাইক হতে নিচে নামতে বলে। মানিক ইজিবাইক হতে নিচে নামলে আসামীরা তাকে শীতল পাটি তৈরির বেত বাগানে নিয়ে গিয়ে এন্ডিকাটার দিয়ে গলা কেটে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। ইজিবাইকটি আসামী খোকনের বোন জামাই আশরাফুলের বাড়ি বেলকুচিতে রেখে যে যার বাড়িতে চলে যায়।

গ্রেফতারকৃত আসামীরা নিজেদের সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দিয়েছে জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status