|
কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৩
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৩ মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সোয়া আটটার সময় কিশোরগঞ্জের করিমগঞ্জে পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় উরদীঘী মরিচখালী গ্রামের আব্দুল হালিমের পুত্র আসামি আকিদুল্লাহ (২৪) কে। কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মোঃ আব্দুল জব্বার জানানা গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানাধীন মদন সাকিনস্থ জনৈক পাভেল খান (৪০), পিতা-ইছাহাক খান এর বাড়ির দক্ষিন পাশে পুকুরের উত্তর পূর্ব কোনে অভিযান পরিচালনা করে আসামি আকিদুল্লাহ (২৪), পিতা- আব্দুল হালিম , সাং- উরদিঘী (মরিচখালী বাজারের সাথে), থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, কে গ্রেফতার করে আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অপরদিকে ২২ নভেম্বর (বুধবার) রাত দেড়টার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন চৌদ্দশত ইউনিয়ন অফিসের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা ২ আসামীকে। এসআই (নি:) মোঃ নূরে আলম হোসাইন জানান গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানাধীন পুলেরঘাট বাজারস্থ চৌদ্দশত ইউনিয়ন অফিসের সামনে ফাকা স্থানে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ আসাদুল (৪৫), পিতামৃত- সোবাহান আলী, সাং- নলতা, থানা- কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরা, বর্তমান ঠিকানা সাং- আছমিতা (শশুর তফি মড়ল এর বাড়ি) ২। মোঃ লিটন (২৫), পিতামৃত- সাহাবুদ্দিন , সাং- আছমিতা,( নানা কাছুম আলীর বাড়ি) থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ। তাদেরকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা সর্বমোট ০২ কেজি গাঁজা জব্দ করা হয় । দু’টি ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
