ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সৈয়দ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে যাবে যুক্তফ্রন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 November, 2023, 1:22 PM

সৈয়দ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে যাবে যুক্তফ্রন্ট

সৈয়দ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে যাবে যুক্তফ্রন্ট

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে আজ বুধবার। নতুন এই জোটের নাম যুক্তফ্রন্ট। আত্মপ্রকাশের দিনে দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’। সৈয়দ ইবরাহিম কল্যাণ পার্টির চেয়ারম্যান। আর নবগঠিত যুক্তফ্রন্টের সভাপতি হয়েছেন তিনি।

আজ জাতীয় প্রেসক্লাবে এ জোটের আত্ম প্রকাশ হয়। অনুষ্ঠানে সৈয়দ ইবরাহিম বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে। তিনি বলেন, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর থেকে পেছানো হতে পারে। নির্বাচনের ভোট গ্রহণসহ অন্যান্য তারিখও পেছানো হতে পারে বলে জানান সৈয়দ ইবরাহিম।

কল্যাণ পার্টির সঙ্গে নতুন গঠিত যুক্তফ্রন্টে আছে জাতীয় পার্টি (মতিন), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status