ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ শেষ সাকিবের, আজই দেশে ফিরছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 November, 2023, 4:13 PM

বিশ্বকাপ শেষ সাকিবের, আজই দেশে ফিরছেন

বিশ্বকাপ শেষ সাকিবের, আজই দেশে ফিরছেন

বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে দলকে জেতানোর পথে ৬৫ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। ইনিংসটি খেলার সময় বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব। ম্যাচের পর এক্স-রেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বর ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

সাকিবের চোট নিয়ে বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, ‘ইনিংসের শুরুতেই (শ্রীলঙ্কার বিপক্ষে) সাকিব তার বাঁ হাতের তর্জনীতে চোট পান। কিন্তু টেপ লাগিয়ে এবং ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি। দিল্লিতে ম্যাচ শেষে জরুরি ভিত্তিতে তাঁর আঙুলের এক্স-রে করা হয়। যেখানে চিড়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। তাঁর সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। পুনর্বাসনের জন্য আজই সাকিব দেশে ফিরে যাবেন।’

সাকিবকে ছাড়াই এখন গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। সাকিবের বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে কি না, বিসিবি জানায়নি।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয়ে চ্যাম্পিয়নস ট্রফি আশা বাঁচিয়ে রাখার পর সাকিব বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া অনেক ভালো দল। শিরোপাপ্রত্যাশী। আমাদের আজকের ম্যাচটা ভালো ছিল। এটা ধরে রাখতে পারলে আমরা (অস্ট্রেলিয়ার বিপক্ষেও) ভালো একটা ম্যাচ খেলতে পারি। আমাদের বিশ্বাস আছে, এই জয়টা সাহায্য করবে সে জন্য। সেটা যদি জিতি, তাহলে হয়তো নিশ্চিত থাকব আমরা কোয়ালিফাই করব। তাই আমাদের জন্য বাঁচা-মরা পরিস্থিতি। আমরা চেষ্টা করব সবকিছু দিয়ে ম্যাচটা জেতার।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status