ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জের ইটনায় ৫১০ পিস ইয়াবাসহ ০২ আসামী গ্রেফতার ও ২জন পলাতক ।
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Monday, 6 November, 2023, 11:36 AM

কিশোরগঞ্জের ইটনায় ৫১০ পিস ইয়াবাসহ ০২ আসামী গ্রেফতার ও ২জন পলাতক ।

কিশোরগঞ্জের ইটনায় ৫১০ পিস ইয়াবাসহ ০২ আসামী গ্রেফতার ও ২জন পলাতক ।

কিশোরগঞ্জ জেলার ইটনা থানা পুলিশের অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) বিকালে ইটনা থানা এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ২ আসামী।

গ্রেফতারকৃত আসামীরা হলো ইটনা থানার ছিলনী (নুরপুর) গ্রামের মৃত হাজী হায়েত আলীর পুত্র মোঃ চুন্নু মিয়া (৫৮) এবং আসামী মোঃ চুন্নু মিয়ার স্ত্রী দিলোয়ারা বেগম (৫৫)। পলাতক আসামীরা হলো একই গ্রামের  মৃত হাজী হায়েত আলীর পুত্র শ্যামল (৩৫) ও আসামী শ্যামলের  স্ত্রী রুবি বেগম (৩০)। 

কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এসআই (নিঃ) মো: কামাল হোসেন জানান গোপন  সংবাদের ভিত্তিতে   ইটনা থানাধীন ছিলনী (নুরপুর) সাকিনে ধৃত আসামী চুন্নু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে দুই আসামীকে গ্রেফতার করি এবং তাদের কাছে থাকা ৩১০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করি। ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুই আসামী। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যে পলাতক আসামীদের বসতঘরের খাটের তোষকের নিচ হতে ২০০ পিস ইয়াবা উদ্ধার করি। এসময় মোট ৫১০পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ২জন এবং পলাতক ২জন; মোট ৪জনের বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status