ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
খুলনা বিভাগে অবরোধে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে আনসার মোতায়েন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 October, 2023, 8:36 PM

খুলনা বিভাগে অবরোধে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে আনসার মোতায়েন

খুলনা বিভাগে অবরোধে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে আনসার মোতায়েন

দেশব্যাপী বিএনপির ডাকা তিনদিনের অবরোধে জান মালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় রেললাইন, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। 

৩১ অক্টোবর, খুলনা বিভাগে রেল লাইনের ১২১টি পয়েন্টে প্রতি পয়েন্টে ৮ জন করে সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। 

এছাড়াও খুলনা বিভাগে বিভিন্ন কেপিআই-এ ৫০০০ এর অধিক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি জেলায় ৪০ জন করে আনসার ভিডিপি সদস্য এবং ২৪ জন করে ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন রয়েছে। 

প্রতিটি জেলা সদরে নির্বাচন কমকর্তার কাযালয় পাহারায় ব্যাটালিয়ন আনসার এবং সাধারণ আনসার ও ভিডিপি সদস্যের সমন্বয়ে ১টি করে টিম মোতায়েন আছে।  

উল্লেখিত মোতায়েন কাযক্রম স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ও অবহিত করে সম্পন্ন করা হয়েছে। প্রতিটি জেলায় উল্লেখ সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য নির্বাচন পর্যন্ত মোতায়েন থাকবে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status