ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
সালমান খানকে পাত্তাই দিল না রোনালদো!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 October, 2023, 3:12 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 November, 2023, 9:48 AM

সালমান খানকে পাত্তাই দিল না রোনালদো!

সালমান খানকে পাত্তাই দিল না রোনালদো!

সৌদি আরবের রিয়াদে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজের পাশে বসে বক্সিং ম্যাচ দেখেছেন অভিনেতা সালমান খান। ক্রিশ্চিয়ানো ও সালমান খানের পাশাপাশি বসে খেলা দেখার ভিডিওটি এখন তুমুল আলোচনায়। দুই জগতের দুই সুপারস্টার একফ্রেমে, যা উভয়ের ভক্তদের জন্যই দারুণ ব্যাপার ছিল। তবে এরপরই নতুন আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে যা সালমান ভক্তদের একেবারে বেকায়দায় ফেলেছে।
 
নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে, খেলা শেষে প্রেমিকা জর্জিনার হাত ধরে দাঁড়িয়ে রোনালদো। পাশেই বক্সিং ম্যাচের অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে দাঁড়ানো সালমান খান। তবে সালমানকে কোনোরকম পাত্তা না দিয়ে জর্জিনার হাত ধরে ভীড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছেন রোনালদো। উপস্থিত অনেকের সঙ্গেই হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে রোনালদোকে।

সালমানকে আর দেখা যায়নি ভিডিওটিতে।

ভিডিওটি জনপ্রিয় রেডিট পেজ ‘বলি ব্লাইন্ডস এন্ড গসিপ’ থেকে পোস্ট করা হয়েছে যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রেডিটের একই পেজ সালমান ও ভিকি কৌশলের ভিডিওটিও শেয়ার করেছে যা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। চলতি বছর একটি অ্যাওয়ার্ড ইভেন্টে আবুধাবিতে ভিকি কৌশলকে একপাশে ঠেলে দিয়েছিলেন সালমানের দেহরক্ষী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status