ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 October, 2023, 11:09 AM

রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা

দেশের রাজনীতিতে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জামায়াতসহ সমমনা অন্যান্য বিরোধী দলগুলোও সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

এ সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সীমিত পরিসরে চালানো হচ্ছে গণপরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন নগরের যাত্রীরা। ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন মোড়, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

ভুক্তভোগীরা জানান, রাজনীতিবিদরা ক্ষমতার লড়াই করবেন আর ভোগান্তি পোহাব আমরা। আমরা এর থেকে মুক্তি চাই। দেশের মানুষ যেন শান্তিতে থাকেন রাজনীতিবিদদের সেদিকে লক্ষ্য রাখা উচিত।

চালকদের ভাষ্য, মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না গাড়িগুলো। বেশির ভাগ বাসচালক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাড়া নিয়ে আসছেন। অল্প কিছু গণপরিবহন চললেও যাত্রী আছে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ। মূলত নাশকতার শঙ্কা থেকেই বাস চলাচল সীমিত।

এদিকে দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। অন্যদিকে আওয়ামী লীগ দুপুর দুইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

এছাড়া, জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে। কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে বিকেল তিনটায় সমাবেশ করবে এলডিপি, মালিবাগ মোড়ে বিকেল তিনটায় সমাবেশ করবে এনডিএম, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর দুইটায় সমাবেশ করবে ১২ দলীয় জোট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status