|
আজ কোথায় কখন কোন দলের সমাবেশ
নতুন সময় ডেস্ক
|
![]() আজ কোথায় কখন কোন দলের সমাবেশ জানা গেছে, বিভিন্ন দলের সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। এর ফলে ঢাকায় পরিবহন চলাচল কমে গেছে। তবে ক্ষমতাসীন দল ও বিরোধীদের এসব সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ঢাকা হয়ে উঠছে মিছিল ও সমাবেশের নগরী। এরমধ্যে আওয়ামী লীগের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দুপুর দুইটায়। বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে, দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা। জামায়াতে ইসলামীর মহাসমাবেশ দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে বিকেল তিনটায়, প্রেস ক্লাবের সামনে। ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে। গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় মতিঝিলে নটরডেম কলেজের উল্টো পাশে এবং লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে। গণঅধিকার পরিষদের সমাবেশ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
