ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে জাকের পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
এনামুল হক বাদশা, ফেনী
প্রকাশ: Saturday, 28 October, 2023, 12:22 AM

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে জাকের পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে জাকের পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ফেনী জেলা জাকের পার্টি। আজ ২৭ অক্টোবর (শুক্রবার) দুপুরে শহরের কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে ফেনী জেলা জাকের পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান ময়দানের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

 মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রবিন ও ফেনী জেলা জাকের পার্টির সভাপতি রহিম উল্যাহ ভূইয়া। এ সময় তারা বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের ওপর নির্বিচার হামলা একটি গুরুতর মানবতাবিরোধী অপরাধ। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। 

কূটনৈতিক প্রক্রিয়ায় উভয় পক্ষেরই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। পানি, খাদ্য, তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে গাজার নিরীহ জনসাধারণকে মৃত্যুর মুখে নিক্ষেপ করা হচ্ছে। জাতিসংঘকে অনতিবিলম্বে এ নির্মমতার অবসান ঘটাতে হবে। ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং মানবতার পক্ষে যেসব দেশ অবস্থান নেয়, তাদের গাজাবাসীর পাশে সর্বাত্মক সহয়তা ও সমর্থন নিয়ে দাঁড়ানো অতিজরুরি। উক্ত মানববন্ধনে ফেনী জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া,ফেনী জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status