|
সিরাজগঞ্জে পূর্ব ইচ্ছায় দরবার শরীফে দাফন হলেন সৈয়দ আবুল হোসেন
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জে পূর্ব ইচ্ছায় দরবার শরীফে দাফন হলেন সৈয়দ আবুল হোসেন সৈয়দ আবুল হোসেনের পূর্ব ইচ্ছানুযায়ী এখানে তাকে দাফন করা হলো বলে জানিয়েছেন হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু। দুপুর ২টায় মাজার প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ, পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার মাদারীপুরের ডাসার এলাকায় তৃতীয় জানাজার পর তার মরদেহ হেলিকপ্টারযোগে সিরাজগঞ্জের এনায়েতপুরে আনা হয়। সৈয়দ আবুল হোসেন হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জামাতা। এনায়েতপুর গ্রামে তার নিজস্ব একটি বাড়িও রয়েছে। দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু আরো বলেন, দুপুর ১২টার দিকে সৈয়দ আবুল হোসেনের মরদহ হেলিকপ্টার যোগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এসে পৌঁছায়। সেখান থেকে এনায়েতপুর দরবার শরীফ প্রাঙ্গণে আনা হয়। এরপর জুমার নামাজের পর ঠিক ২টার দিকে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। এরপর জানাজা নামাজ শেষে তাকে দরবার শরীফ প্রাঙ্গণেই দাফন দেওয়া হয়। তার পূর্ব ইচ্ছা ও পরিবারের সিদ্ধান্তে তাকে এখানে দাফন করা হলো। গত বুধবার (২৫ অক্টোবর) ভোরে সৈয়দ আবুল হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রীর নাম খাজা নার্গিস। তার দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন। তিনি আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ আবুল হোসেন ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর (বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
