ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার আহ্বান
এনামুল হক বাদশা, ফেনী
প্রকাশ: Saturday, 28 October, 2023, 12:03 AM

৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার আহ্বান

৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার আহ্বান

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া বলেছেন, সরকারেরে পাপের প্রায়শ্চিত্ত শোধ করার সময় হয়ে গেছে, দেশ ও জাতীর সাথে প্রতারণার কুফল তাকে ভোগ করতেই হবে। ভোটের সংস্কৃতি নির্মূল, উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা, সন্ত্রাস ও অর্থ পাচার করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার কারণে এই সরকার এখন গণধিকৃত ও কোনঠাসা হয়ে পড়েছে। সরকারের লোকজনের বেফাঁস কথাবার্তা শুনেই বোঝা যায় দেশি বিদেশী চাপে তারা বেসামাল হয়ে গেছে। মিছিলে আগামী ৩ নভেম্বর ঢাকায় পীর সাহেব চরমোনাই ঘোষিত জাতীয় মহাসমাবেশের কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার ২৭ অক্টোবর বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদের  সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা-উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরু, সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি কে এম এম বেলাল হোছাইন পাটোয়ারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজমী,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা  সভাপতি মুফতি সালাহ উদ্দীন আইয়ুবী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ফোরকানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলহাজ্ব মাওলানা  একরামুল হক ভূঁইয়া  বলেন, ডাকাত যতই শক্তিশালি হোক, বাড়ির মালিক একটু হুমকি দিলেই সে ভয় পায়। সুতরাং ভোট ডাকাতদেরকে রুখে দাঁড়ালেই তারা তল্পিতল্পা নিয়ে পালাতে বাধ্য হবে। এই দেশ স্বাধীন হয়েছিল জনগণের ভোটাধিকার সংরক্ষণ, মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করার জন্য। কিন্তু আওয়ামী সরকার জনগণের সকল অধিকার হরণ করেছে। সরকারের সকল দুর্নীতির হিসাব এদেশের মাটিতে পাই পাই করে দিতে হবে।
 
হাফেজ মাওলানা রফিকুল ইসলাম  ভূঁইয়া বলেন , সরকার দূর্নীতির টাকায় খেয়ে দেয়ে হৃষ্টপুষ্ট হয়ে নিজেদেরেকে বাঘ মনে করছে, কিন্তু তারা জানে না শিকারেরা যখন ঐক্যবদ্ধ হয়ে আক্রমন করে বাঘও তখন পরাজিত হয়। 

মাওলানা মীর আহমদ মীরু বলেন , শেখ হাসিনা নাকি বোঝেন না দেশের মানুষ তাকে কেন চায় না। তিনি জনগণের ভোটাধিকার হরণ করেছেন, ছয় শতাধিক লোককে গুম করেছেন, বিরোধী দলের রাজনীতি করার কারণে অসংখ্য লোককে দেশত্যাগে বাধ্য করেছেন, রাজনৈতিক সহিংসতায় শতশত মায়ের বুক খালি করেছেন, মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি করেছেন, এজন্য দেশার জনগণ তাকে চায় না। সরকারের পতন অনিবার্য।

মাওলানা আবদুর রাজ্জাক বলেন , আজকের বাংলাদেশ একটি বিস্ফোরণযোগ্য আগ্নেয়গিরিতে রুপান্তরিত হয়েছে। যেকোন মুহূর্তে এটা বিস্ফোরিত হবে। ওবায়দুল কাদের সাহেব শুধু বলেন, খেলা হবে খেলা হবে, আমরা বলি ফাইনাল খেলা হবে নভেম্বরে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন দেশপ্রেম ধারন করে জনগণের সাথে আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status