ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
মহাখালীর আগুনে মোবাইল ও ইন্টারনেট–সেবা বিঘ্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 October, 2023, 12:48 AM
সর্বশেষ আপডেট: Friday, 27 October, 2023, 2:09 AM

মহাখালীর আগুনে মোবাইল ও ইন্টারনেট–সেবা বিঘ্ন

মহাখালীর আগুনে মোবাইল ও ইন্টারনেট–সেবা বিঘ্ন

রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুন লাগায় মোবাইলফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা বিঘ্নিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ওই ভবনে আগুন লাগে। এরপর থেকে অনেক মোবাইলফোন নম্বরে কল করা যাচ্ছে না বলে গ্রাহকেরা জানিয়েছেন।

এ বিষয়ে মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যামটব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোবাইল অপারেটরদের একে অপরের মধ্যে ভয়েস কলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ওই ভবনে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) থাকার কারণে এমনটি হচ্ছে। সংশ্লিষ্ট আইসিএক্স অপারেটরদের সহযোগিতায় মুঠোফোন অপারেটররা দ্রুততম সময়ের মধ্যে আন্তসংযোগ ব্যবস্থা অন্যত্র পুনঃস্থাপনের জন্য কাজ করছে। দ্রুতই পরিস্থিতির উত্তরণ ঘটবে বলে তারা আশা করছে।

এ ঘটনায় ইন্টারনেট–সেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো বলেছে, খাজা টাওয়ারে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে। আগুন লাগার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। এতে ইন্টারনেট–সেবা বিঘ্নিত হচ্ছে।

ইন্টারনেট–সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক বলেন, দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যান্ডউইডথ আসত খাজা টাওয়ারের দুই ডেটা সেন্টার থেকে। এই ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবার ৭০ শতাংশ দিয়ে থাকে। যেহেতু ডেটা সেন্টারগুলো বন্ধ হয়েছে, তাই ইন্টারনেট–সেবায় বিঘ্ন হচ্ছে। তবে মুঠোফোনে ইন্টারনেট–সেবা সচল রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status