|
আদানি গ্রুপের শেয়ারে শর্ট সেলিংয়ে লাভবান হয়েছে ১২ দেশি-বিদেশি সংস্থা
নতুন সময় ডেস্ক
|
![]() আদানি গ্রুপের শেয়ারে শর্ট সেলিংয়ে লাভবান হয়েছে ১২ দেশি-বিদেশি সংস্থা চলতি বছরে জানুয়ারিতে আদানির বিরুদ্ধে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পরই ভারতীয় শেয়ারবাজারে ব্যাপক ধস নামে। আদানি গ্রুপের শেয়ার বিক্রি বেড়ে যায়। শর্ট সেলিং শুরু হয়ে যায়। শর্ট সেলিং হল বিনিয়োগের এক অভিনব কৌশল। প্রথমে আদানির শেয়ার বেশি দামে বিক্রি করে দিয়ে সেটি আবার কম দামে কিনে নেওয়া হয়। আর তাতে শেয়ারবাজার থেকে মোটা অঙ্কের মুনাফা লুটে নেয় কিছু ফার্ম। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জানুয়ারি মাসে ভারতীয় শেয়ারবাজার ধস নিয়ে তদন্তে নেমে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে (সেবি) জানিয়েছে ইডি। তাতে বলা হয়, শর্ট সেলিং থেকে মুনাফাকৃত সংস্থাগুলো কেউই আয়কর বিভাগের কাছে নিজেদের মালিকানার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার কয়েকদিন আগে এই শর্ট সেলিং ব্যবসা শুরু হয়। উল্লেখ্য, আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারের কারচুপিরর অভিযোগ আনে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ। রিপোর্টে বলা হয়, এক দশক ধরে আদানি গ্রুপ শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দিয়েছে। এরপরই সুপ্রিমকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা (সেবি)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
