|
কুমিল্লায় যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() কুমিল্লায় যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার উপজেলার ভাউকসার ইউনিয়নের চোত্তাপুকুরিয়া গ্রামে গতকাল শনিবার সকাল ১০টার দিকে এই নির্যাতনের ঘটনা ঘটে। এরপর গতকাল রাতেই জহিরুল ইসলামকে আটক করে পুলিশ। তিনি ভাউকসার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। চোত্তাপুকুরিয়া গ্রামের ছয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল হান্নানের বিরুদ্ধে এলাকায় চুরিসহ নানা ধরনের অভিযোগ আছে। গত শুক্রবার রাতে চোত্তাপুকুরিয়া গ্রামের এক দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার লোকজন আবদুল হান্নানকে সন্দেহ করেন। পরে বিষয়টি ইউপি সদস্য জহিরুল ইসলামকে জানানো হয়। গতকাল শনিবার সকাল ১০টায় জহিরুল হাজির হয়ে আবদুল হান্নানকে জিজ্ঞাসাবাদ করেন। এতে হান্নান চুরি করার বিষয়টি অস্বীকার করেন। পরে ইউপি সদস্য নিজেই হান্নানের পা দুটি বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হান্নানের মাথা সড়কের পাশের একটি গর্ত বরাবর আছে। পা ওপরে। কঞ্চি হাতে দাঁড়িয়ে আছেন ইউপি সদস্য জহিরুল ইসলাম। আশপাশে প্রচুর লোকজন ঘিরে আছেন। একপর্যায়ে হান্নান চিৎকার করেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্য থেকে কেউ এটি মুঠোফোনে ধারণ করেন। নির্যাতনের এই ভিডিও বিকেলের দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। সমালোচনা শুরু হলে পুলিশ রাত ৮টায় জহিরুল ইসলামকে আটক করে বরুড়া থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী আবদুল হান্নান বাদী হয়ে জহিরুলের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
