|
পুতিনের সঙ্গে রূপপুর নিয়ে কী কথা হলো?
নতুন সময় ডেস্ক
|
![]() পুতিনের সঙ্গে রূপপুর নিয়ে কী কথা হলো? এমন অবস্থায় আরএনপিপি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে আলেক্সি লিখাচেভ বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের অংশীদারদের সঙ্গে খুবই চমৎকার সম্পর্ক বজায় রাখি। বৃহস্পতিবার (১৭ই আগস্ট) ঢাকাস্থ রুশ দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে পুতিনের সঙ্গে আলেক্সি লিখাচেভের বৈঠকের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে- ১৪ই আগস্ট প্রেসিডেন্ট পুতিন রোসাটমের ডিজি আলেক্সি লিখাচেভের সঙ্গে দেখা করেছেন। লিখাচেভ বলেছেন, আসছে শরতে আমরা রূপপুর এনপিপি-এর জন্য জ্বালানি সরবরাহ করবো। এর ফলে বিশ্বে আরও একটি দেশ যুক্ত হবে যারা পারমাণবিক শক্তি উৎপাদন করবে। আমরা বাংলাদেশে আমাদের অংশীদারদের সঙ্গে খুবই চমৎকার সম্পর্ক বজায় রাখি। এদিকে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক গত মঙ্গলবার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত ১১তম ‘মস্কো কনফারেন্স অন ইন্টারন্যাশনাল সিকিউরিটি’তে যোগ দেন। ওই সম্মেলনে তিনি রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় তৃতীয় পক্ষ অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের ক্ষতি হচ্ছে মন্তব্য করে বলেন, নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ পররষ্ট্র নীতির অকার্যকর হাতিয়ার হিসেবে প্রমাণিত হয়েছে। রূশ দূতাবাস জানাচ্ছে- ওই সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বাংলাদেশের নাম উল্লেখ করে বলেন, ‘আমরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করা চালিয়ে যাবো। ভিয়েতনাম, মিয়ানমার, মঙ্গোলিয়া, লাওস, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের সঙ্গে আমরা ঔপনিবেশিক আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামের সাধারণ অভিজ্ঞতা শেয়ার করি।’ ওদিকে, উক্ত সম্মেলনের আগের দিন (সোমবার) তারিক আহমেদ সিদ্দিক রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেক্সান্দার ফমিনের সঙ্গে সাক্ষাৎ করেন বলে এক টুইটে নিশ্চিত করেছে ঢাকাস্থ রুশ দূতাবাস।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
