|
সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ-বিএনপির আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর
নতুন সময় ডেস্ক
|
![]() সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ-বিএনপির আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ জগলুল কবির বলেন, বিএনপির আইনজীবীরা আজ প্রেসিডেন্ট ও সম্পাদকের রুম ভাঙচুর করেছে। নেমপ্লেট ভাঙচুর করেছে। তারা যে একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হলো। তারা আদালতেও সন্ত্রাসী কর্মকাণ্ড করে। তবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা যখন প্রেস কনফারেন্স করছিলাম ঠিক তখনই বারের সম্পাদক দুলালের নেতৃত্বে আমাদের সংবাদ সম্মেলন বানচাল করার চেষ্টা করে। এরপর আমরা যখন প্রেস কনফারেন্স শেষ করে বের হচ্ছিলাম তখন তারা আমাদের আইনজীবী সুলতানা জেসমিনের ওপরে হামলা করে। আমাদের আইনজীবীরা এর প্রতিবাদ করলে তারা আমাদের দিকে তেড়ে আসে। এরপর তাদের উচ্ছৃঙ্খল কর্মীরা সম্পাদকের রুমের জানালা ভাঙচুর করে এবং আমাদের ওপরে দায় চাপায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
