ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল, তামিমের ফেরা ফিটনেসের উপর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 July, 2023, 11:05 AM

বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল, তামিমের ফেরা ফিটনেসের উপর

বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল, তামিমের ফেরা ফিটনেসের উপর

আফগানিস্তান সিরিজ শেষে লম্বা ছুটিতে চলে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই ছুটি শেষে শুরু হবে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। ছুটির মধ্যেই ঘোষণা হবে ২৫-২৬ জনের প্রাথমিক ক্যাম্প। এ ছাড়া ছুটিতে থাকা তামিম ইকবালের ফেরা নির্ভর করছে তার ফিটনেসের উপর।

বিষয়গুলো নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প নিয়ে জালাল বলেন, ‘সবাইকে ৩০ তারিখ পর্যন্ত পুরো বিশ্রাম দেয়া হবে। কয়েকজন বাইরে খেলতে যাবে। তারপর একটা কন্ডিশনিং ক্যাম্প দিয়ে আবার শুরু হবে প্রস্তুতি।’

এদিকে অবসর কাণ্ডের পর তামিম এখন ছুটি কাটাচ্ছেন। চলতি মাসের শেষ সপ্তাহে দুবাই হয়ে তার লন্ডনে চিকিৎসা করানোর কথা রয়েছে। সেই চিকিৎসার পর তামিমের ফিটনেসের উপর নির্ভর করছে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়া, না দেওয়া।

‘তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে ২৫ কি ২৬ তারিখে ইউকে যাবে। লন্ডনে দুটো মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়েনমেন্ট হয়েছে। ডাক্তার দেখাবে। সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে আমাকে আপডেট জানাবে।’

আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রথামিক স্কোয়াড হবে। এজন্য তার সঙ্গে মেডিকেল ফিটনেস দেখে জানানোর কথা। বুঝতে পারব সে কবে জয়েন করবে’ -আরও যোগ করেন জালাল।

ক্যাম্প শেষে লাল সবুজের দল খেলতে যাবে এশিয়া কাপ। পাকিস্তান-শ্রীলঙ্কায় ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বিশ্বকাপ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

তামিম ফিরলে কী নেতৃত্ব নিয়েই ফিরবেন? অর্থ্যাৎ এশিয়া কাপ-বিশ্বকাপে তামিমের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ? বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, বিসিবি-তামিম আলোচনার পর হবে এই সিদ্ধান্ত।

‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলছে আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব’ -বলছিলেন জালাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status