ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পুলিশ কনস্টেবলের প্রেমের টানে নোয়াখালীতে পেরুর তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 July, 2023, 12:17 PM
সর্বশেষ আপডেট: Monday, 10 July, 2023, 4:21 PM

পুলিশ কনস্টেবলের প্রেমের টানে নোয়াখালীতে পেরুর তরুণী

পুলিশ কনস্টেবলের প্রেমের টানে নোয়াখালীতে পেরুর তরুণী

জানা যায়, ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আরমানের সঙ্গে সাথে পরিচয় হয় পেরুর তরুণী কারাঞ্জা সাওসিডোর। পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর গড়ায় ভালোবাসার সম্পর্কে। ছয় বছরের ভালোবাসা বিবাহের মাধ্যমে দুজন এক হয়েছে।

আরমানের টানে পেরু থেকে গত রোববার (২ জুলাই) বাংলাদেশের ছুটে আসেন কারাঞ্জা সাওসিডোর। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারাঞ্জা সাওসিডোরকে রিসিভ করতে ছুটে যান আরমান হোসেন। ওইদিন দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন ঢাকায় অবস্থানের পর বৃহস্পতিবার (৬ জুলাই)  কারাঞ্জা সাওসিডোরকে জন্মস্থান চাটখিলে নিয়ে আসেন আরমান। বর্তমানে তারা চাটখিলে নিজের বাড়িতেই অবস্থান করছেন।

এদিকে নববধূ দেখতে ছুটে আসছেন আশপাশের মানুষ। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের পরিবারও। পরিবার জানায়, ছেলের পুত্রবধূ পেয়ে তারা অনেক খুশি। সবার কাছে তাদের জন্য দোয়াও চায় পরিবার।

পুলিশ কনস্টেবল আরমান হোসেন বলেন, আনা কেলি কারাঞ্জা সাওসিডোরের সাথে আমার ফেসবুকে পরিচয় এবং বন্ধুত্ব হয়। ছয় বছর ধরে আমাদের কথা হয়েছে। কখনো একে অপরকে সরাসরি দেখার সুযোগ হয়নি। দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়ার পর কারাঞ্জা সাওসিডোর বাংলাদেশে আসে। পরে আমরা বিয়ে করি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

পেরুর তরুণী কারাঞ্জা সাওসিডোর জানান, নিজের ইচ্ছায় ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতেই আরমানের কাছে এসেছেন। দুজনে যেন সুখি হতে পারেন; সেজন্য সবার কাছে দোয়া চান।
 
এর আগে প্রেমের টানে নোয়াখালীর তরুণ ফরহাদ হোসেনের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী স্মৃতি আয়শা বিন রামাসামি (২২)। ২৪ জুন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফরহাদ তাকে নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ে আসেন। পরদিন ২৫ জুন তাদের বিয়ে হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status