ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
তামিমের অবসরের আগের রাতে টিম হোটেলে অদ্ভুত পরিস্থিতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 July, 2023, 11:52 AM
সর্বশেষ আপডেট: Monday, 10 July, 2023, 4:21 PM

তামিমের অবসরের আগের রাতে টিম হোটেলে অদ্ভুত পরিস্থিতি

তামিমের অবসরের আগের রাতে টিম হোটেলে অদ্ভুত পরিস্থিতি

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছাড়াও নানা পরিচয়ে পরিচিত তামিম ইকবাল খান। চাচা আকরাম খান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক; বর্তমানে বিসিবির পরিচালক। বড় ভাই নাফিস ইকবাল খানও খেলেছেন জাতীয় দলে। ফুপা সিরাজ উদ্দিন আলমগীর মোহাম্মদ বিসিবির সাবেক পরিচালক; বর্তমানে যিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি।  
 
বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর হোটেলে ফিরতেই শুরু হয় তামিমের অবসরে যাওয়ার সিদ্ধান্তের ঘটনাচক্র। তীব্র বাগ্‌বিতণ্ডার পাশাপাশি চিৎকার চেঁচামেচিও হয় হোটেল কক্ষে। সেখান থেকে তামিম সিদ্ধান্ত নেন অবসরে যাওয়ার। তবে স্বজনরাও স্বীকার করেছেন নিজের ফিটনেসসহ নানা বিষয়ে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ছাড়াও কোচ হাথুরুসিংহের সঙ্গে তামিমের বিরোধ ছিল। সাম্প্রতিক সময়ে যা চরম আকার ধারণ করে।
 
তামিমের অবসর প্রসঙ্গে বিসিবির সাবেক পরিচালক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, 'বোর্ড এবং হাথুরুসিংহের সঙ্গে তার দেনদরবারের একটা বিষয় আছে। সবাই বলছে, হুট করে সিরিজের মাঝখানে এসব হয়েছে। তবে তামিমের মানের একজন খেলোয়াড় হুট করেই এমন সিদ্ধান্ত নেয়নি, সে ভেবেচিন্তেই নিয়েছে।'

বোর্ড এবং কোচের দ্বন্দ্বের বলি শুধু তামিম একা নয়, এর আগে ক্রিকেট থেকে মাশরাফীর সরে যাওয়ার পেছনেও একই সমীকরণ ছিল বলে মনে করছেন এ ক্রীড়া সংগঠক। ভুল বোঝাবুঝি থাকতে পারে এবং এর পাশাপাশি ব্যক্তিগত কিছু বিষয় আছে যেটা সবার ঊর্ধ্বে। রাগ-ক্ষোভও থাকতে পারে তার মধ্যে।'
 
তামিম ইকবালের সরে যাওয়ার পেছনে বাংলাদেশ ক্রিকেট দলের একজন প্রভাবশালী সদস্যেরও হাত আছে - এমন কথাও শোনা যাচ্ছে। যদিও তার নাম প্রকাশ করতে রাজি হননি কেউ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status