ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
আর এফডিসির জন্য নয়, শুধু নিজের পরিবারের জন্য কোরবানি দেবেন পরীমণি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 June, 2023, 1:13 PM

আর এফডিসির জন্য নয়, শুধু নিজের পরিবারের জন্য কোরবানি দেবেন পরীমণি

আর এফডিসির জন্য নয়, শুধু নিজের পরিবারের জন্য কোরবানি দেবেন পরীমণি

অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবন কাজ নিয়েই ঢালিউড অভিনেত্রী পরীমণি বিনোদন জগতের শিরোনামে বেশি থাকেন। তিনি যাই করেন করেন তাই যেন আলোচ্য হয়ে উঠে। ২০১৬ সালে চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের জন্য প্রথমবারের মতো এফডিসিতে কুরবানি দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। পরী তখন বলেছিলেন, এফডিসি ও চলচ্চিত্রের সব মানুষই তার কাছে দ্বিতীয় পরিবার। যতদিন বেঁচে থাকবেন এফডিসিতে কোরবানি দেবেন। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। এরপর ৫ বছর ধারাবাহিকভাবে কুরবানি দেন তিনি। তবে ২০২১ এর পর থেকে এফডিসির জন্য নয়, নিজের পরিবারের জন্য কোরবানি দিচ্ছেন। এবারও তাই করবেন বলে জানিয়েছেন।

তবে এ মহৎ কাজে সমস্যা তৈরি হয় ২০২১ সালে। সেবার পরীকে এফডিসিতে কোরবানি দিতে দেয়া হয়নি। তাই এফডিসির বাইরেই ৬টি গরু কোরবানি দেন তিনি।


সেই ঘটনার পর থেকেই এফডিসিতে কোরবানি দেয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এ অভিনেত্রী। আর তাই পরী ২০২২ সালে এফডিসিতে কোরবানি দেয়া থেকে বিরত থাকেন।

এবারের কোরবানির ঈদেও কি তাই ঘটবে? এমন প্রশ্নে পরী সংবাদমাধ্যমকে জানান, আর কদিন বাদেই ঈদুল আজহা। অবশ্যই কোরবানি দেব। তবে এফডিসির জন্য নয়, নিজের পরিবারের জন্য।

পরীর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, কিছু সহকর্মীর নেতিবাচক আচরণেই  মনের ভেতর ক্ষোভ জমেছে পরীর। আর তাই এফডিসিতে কোরবানি দিতে আর হয়তো কখনই দেখা যাবে না জনপ্রিয় এ অভিনেত্রীকে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status