|
টুকরো টুকরো হয়ে যেতে পারে ভারত, কেন এমনটি বলছেন ওবামা?
নতুন সময় ডেস্ক
|
![]() টুকরো টুকরো হয়ে যেতে পারে ভারত, কেন এমনটি বলছেন ওবামা? ওবামার শাসনামল থেকেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হতে শুরু করে ভারত। সেই সময় জো বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট, যিনি এখন প্রেসিডেন্ট। তার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে গেছেন নরেন্দ্র মোদি। আর এরই মাঝে ভারতে ‘ধর্মীয় অসহিষ্ণুতা’ নিয়ে সরব হলেন ওবামা। সিএনএন-এ ভারত নিয়ে বারাক ওবামা বলেন, ‘যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্য জাতিদের মানবাধিকার রক্ষা করা না হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে।’ ভারত সরকারের সঙ্গে সংখ্যালঘুদের অধিকারের ইস্যু নিয়ে বাইডেন প্রশাসনের আলোচনা করা উচিত বলেও মনে করেন ওবামা। ওবামা বলেন, ‘আমি মোদিকে নিজে চিনি। আমি যদি এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে দেখা করতাম তাহলে আমি তাকে বলতাম, আপনি যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করেন, তাহলে ভারতের টুকরো টুকরে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
