ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ? ক্ষমা চাইলেন নেইমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 June, 2023, 12:38 PM
সর্বশেষ আপডেট: Sunday, 25 June, 2023, 1:50 PM

সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ? ক্ষমা চাইলেন নেইমার

সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ? ক্ষমা চাইলেন নেইমার

সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি লিখেছেন নেইমার। সেই চিঠিতে তিনি ক্ষমা চেয়েছেন বিয়ানকার্দির কাছে। কেন? ঘটনাটা খুলে বলা যাক। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস গত মঙ্গলবার নেইমারকে নিয়ে একটি গুঞ্জনের কথা জানান। 

ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার। বাস্তোস আরও দাবি করেন, ব্রুনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি ‘চুক্তি’ আছে নেইমারের। পিএসজি তারকা চাইলে অন্য কারও সঙ্গে প্রেম করতে পারবেন। কিন্তু ব্রুনা বিয়ানকার্দি এই দাবি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন।

ঘটনাটা অনেক দূর এগিয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে খোলা চিঠিটি পোস্ট করেন নেইমার। প্রেমিকা বিয়ানকার্দির সঙ্গে তিনি যে ঠিক কাজ করেননি, সেটাই স্বীকার করেছেন চিঠিতে, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি এবং সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’

নেইমারের চিঠির এই প্রথম অংশটুকু পড়ে আন্দাজ করে নেওয়া যায় এরলান বাস্তোসের দাবি সম্ভবত ঠিক হলেও হতে পারে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর নেইমার সম্ভবত অনুশোচনাবোধ থেকে এই চিঠি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। চিঠির বাকি অংশে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘বলতে ভয় নেই, আমি প্রতিদিনই ভুল করি। সেটা মাঠ ও মাঠের বাইরে। কিন্তু ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঠিক করি। আর এ সবকিছুই আমার জীবনে অন্যতম বিশেষ মানুষটির জন্য। আর সেই মানুষটি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, যা এখন আমার পরিবারও।’

ফের্নান্দো কাম্পোসের সঙ্গে সংবাদমাধ্যমে নেইমারের প্রেমের গুঞ্জন চলছে। এ কারণে নিজেদের ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা বোঝেন নেইমার। আর তাই সে জন্যও ক্ষমা চেয়েছেন, ‘ব্রুনা, নিজের ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে।’


নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র তাঁর ছেলের এই পোস্টে মন্তব্য করেছেন। সিনিয়রের মন্তব্যটা দার্শনিকসুলভ, ‘এটাইআমরা সব সময় জীবন থেকে শিখি। অভিনন্দন (ভালোবাসা)।’

গত এপ্রিলে জানা গিয়েছিল, প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’–এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছিলেন ব্রুনা। সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সাল থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু।

পরের বছর জানুয়ারিতে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা জানান নেইমার। যদিও গত আগস্টেই একবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল দুজনের। কিন্তু ভালোবাসার টানে পরে দুজনে ফিরে আসেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছিল, এ বছরের শুরুতে নতুন করে প্রেম শুরু করেন নেইমার ও ব্রুনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status