|
আনসার ও ভিডিপি'র উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() আনসার ও ভিডিপি'র উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিক্যাল অফিসার, ডাঃ উজজ্বল সরকার, মেডিক্যাল অফিসার, ডাঃ মোহসেনা ফেরদৌসী, মেডিক্যাল অফিসার, ডাঃ মিঠুন চক্রবর্ত্তী, মেডিক্যাল অফিসার, ডাঃ বিপাশা মন্ডল, মেডিক্যাল অফিসার, ডাঃ তিথী মহলদার। উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, আগামী দিন গুলোতে পর্যায়ক্রমে সারা দেশব্যাপী এমন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারই ধারাবাহিকতায় আজ উপজেলা শিল্পকলা একাডেমী ডুমুরিয়া, খুলনায় পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন আনসার ও ভিডিপি সদস্যরা। তাদের দাবী এ বাহিনীর উদ্দ্যোগে মাঝে মাঝে এমন সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপকৃত হবে। উল্লেখ্য, ৭০০জন রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
