|
২০২২-২৩ বাজেট
বাজেট বাস্তবায়ন হলে স্মার্ট বাংলাদেশে উন্নিত হবে: এনামুল হক এমপি
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাজেট বাস্তবায়ন হলে স্মার্ট বাংলাদেশে উন্নিত হবে: এনামুল হক এমপি ২০২২-২০২৩ অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট ছিল তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এ সম্পর্কে বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা প্রস্তাবিত যে রাজস্ব আয় ছিল তা আদায় করা সম্ভব হয়েছে। একই অর্থ বছরে বৈশিক বিপর্যয় থাকা সত্ত্বেও ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার মধ্যে যে বাজেট ছিল বাংলাদেশের প্রেক্ষিতে তা ব্যয় করে বাস্তবায়ন করা কঠিন ছিল। মাত্র ১৭ হাজার কোটি টাকা কমিয়ে ৬ লাখ ৬০ হাজার ৫০৭ কোটি টাকা নির্ধারণ করা হয় এটাও একটি লক্ষনিয় বিষয়। যেটি উন্নয়ন বাজেট ছিল ২ লাখ ৮৬ হাজর ৬৬ কোটি টাকা। যা বাস্তবায়ন হচ্ছে ২ কোটি ২৭ হাজার ৫৬৬ কোটি টাকা। যেটা সম্পূরক বাজেটে দেখতে দেখা যায়। প্রস্তাবিত বাজেটে যেটা লক্ষমাত্রা ছিল তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সেই সাথে উন্নয়ন বাজেটে একটু খরচ কমানো হয়েছে। যার ফলে ঘাটতি বাজেটে জিডিপির যে ৫.৫ ভাগ ছিল তা এখন এসেছে ৫.১ ভাগে। যেটি ঘাটতি বাজেট ছিল ২লাখ ২৭ হাজার টাকা। এটা বাজেট বাস্তবায়নের ফলাফল দেখা যাচ্ছে। বাজেট বাস্তবায়নের ফলে আর্থসামাজিক পরিবর্তন এসেছে। ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, এক নজরে যদি দেখা যায় ২০০৬ সালে বাংলাদেশের মানুষের আয়ুসকাল ছিল ৬৪ বছর। তা এখন ৭২-৭৩ বছর। বাজেট বাস্তবায়নের ফলে দারিদ্রসীমা ৩৮.৪ ভাগ থেকে কমে এসেছে ১৮ ভাগে। অতিদরিদ্র ছিল ১৮ ভাগের উপরে এখন তা কমে এসেছে ৫.৬ ভাগে। আওয়ামী লীগ সরকারের বাজেট বাস্তবায়নের ফলে তা সম্ভব হয়েছে। ২০১১ থেকে ২০২২-২৩ অর্থ বছরে এসে আমাদের গড় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.৩ ভাগ। যা সর্বশেষ গত বছরে ৬.০৩ ভাগ। আগামী ২০২৩-২৪ অর্থ বছরে এটি নির্ধারণ করা হয়েছে ৭.৫ ভাগ। মাথা পিছু আয় ২০০৫-২০০৬ সালে ছিল ৬৬০ ডলার যা বর্তমানে ২ হাজার ৯৬১ ডলারে উন্নিত হয়েছে। সম্পূরক বাজেট এমন এক জিনিস প্রস্তাবিত বাজেট করা হয় সে বাজেট বাস্তবায়নের ফলে সর্বশেষ যে মন্ত্রণালয়গুলো বাজেট বাস্তবায়নের ফলে বেশি এবং কম খরচ হয় তার জন্য আবার প্রস্তাবিত করা হয় সেটাই সম্পূরক বাজেট। গত বছর যে সম্পূরক বাজেট ছিল তা বাস্তবায়ন হয়েছে ৯৮ ভাগ। সে জন্য অর্থমন্ত্রীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। দেশে অতিমারি ও মন্দার মধ্যে বাজেট বাস্তবায়ন করা অনেক কঠিন। দেশে যে ভাবে উন্নয়নের চাকা বা প্রবৃদ্ধি তা বৃদ্ধি পাচ্ছে। ২০২৩-২৪ অর্থ বছরে যে বাজেট দেয়া হয়েছে তা সুষ্ঠু ভাবে বাস্তবায়ন হবে। এটি বাস্তবায়ন হলে স্মার্ট বাংলাদেশে উন্নিত হবে বলেও জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
