ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাগমারার গোয়ালকান্দি ইউপিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 May, 2023, 7:13 PM

বাগমারার গোয়ালকান্দি ইউপিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

বাগমারার গোয়ালকান্দি ইউপিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারা গোয়ালকান্দি ইউনিয়নে ২০২৩-২০২৪ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৮মে, দুপুর ১২টায় গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ চত্তরে গোয়ালকান্দি ইউপি সচিব আঃ বারিক'র সঞ্চালণায় ও গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারের সভাপতিত্বে গোয়ালকান্দি ইউনিয়নের উন্মুক্ত বাজেট অধিবেশন শুরু হয়।

গোয়ালকান্দি ইউপির উন্মুক্ত বাজেট অধিবেশন ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের জন্য বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৩,০২,২৭৮.০ টাকা,রাজস্ব ব্যয় ২৩,০২,১৭৮.০ উদ্বৃত্ত ১০০টাকা।

২০২২-২০২৩ ইং অর্থ বছরে উন্নয়ন আয়।২,১৫,৩১,১৭৬.০ ব্যয় ধরা হয়েছে। ২,১৪,২২,১৪৬.০ টাকা, সার্বিক বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ১০৯,০০০.০টাকা।

গোয়ালকান্দি ইউনিয়ন এর উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের সদস্য আবু জাফর প্রাং, নখোপাড়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহেল কাফি, তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক এবাদুল হক।

গোয়ালকান্দি গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার বলেন, আজকের এই বাজেট গোয়ালকান্দি ইউনিয়নের উন্নয়নের বাজেট। আমি গোয়ালকান্দি ইউনিয়নবাসীর উন্নয়ন জন্য কাজ করে যাচ্ছি ও আগামীতে আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাব -ইনশাহআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status