|
পা ধরে ক্ষমা চাইলেন নায়িকা শিলাকে চুমু খাওয়া সেই যুবক
নতুন সময় ডেস্ক
|
![]() পা ধরে ক্ষমা চাইলেন নায়িকা শিলাকে চুমু খাওয়া সেই যুবক মাফ চাওয়ার সেই ভিডিও ধারণ করে নিজের ফেসবুকের পাতায় শেয়ার করেছেন শিরিন শিলা। ভিডিওতে দেখা যায়, ছেলেটি শিরিন শিলার পা ধরে মাফ চাচ্ছেন। এ সময় শুটিং ইউনিটের কেউ কেউ তাকে পুলিশে দেয়ার কথাও বলছিলেন। যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় বিব্রত শিরিন শিলা বলেন, ‘ছেলেটিকে একজন ছিন্নমূল শিশু ভেবে মমতা দেখিয়েছিলাম। কিন্তু সে এটার অপব্যবহার করেছে। বিষয়টি ভেবে সারারাত আমি ঘুমাতে পারিনি। মঙ্গলবার ভোরে উঠেই তার খোঁজ করতে শুরু করি। যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেহেতু সবাই তাকে চিনে ফেলেছে। তার বাসায় গিয়ে দেখি, তার স্ত্রী রয়েছে। মা রয়েছে। অথচ সে আমাকে বলেছিল সে তার মাকে দেখেনি।’ অভিনেত্রী আরও বলেন, ‘এই ঘটনা আমাকে খুবই ধাক্কা দিয়েছে। আমি ভাবতে পারিনি মানুষ এভাবেও প্রতারণা করে। তাকে পুলিশে দেয়া উচিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি।’ সেদিন যা ঘটেছিল গত সোমবার ঢাকার অদূরে ধামরাইয়ে চলছিল শিরিন শিলা অভিনীত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং। এ সময় শুটিং দেখতে আসা এক ছিন্নমূল যুবক নায়িকাকে আবেগী কথা বলে কাবু করে ফেলে। তার কথায় গলে ওই যুবককে বুকে টেনে নেন শিরিন শিলা। কিন্তু সেই সুযোগ নিয়ে হঠাৎই নায়িকার গালে চুমু বসিয়ে দেন ওই যুবক। ওইদিনের ঘটনাটিও মোবাইলে ভিডিও করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন শিরিন শিলা। সেখান থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সেটি। শুরু হয় আলোচনা-সমালোচনা। বিরূপ প্রতিক্রিয়া দেখান নেটগেরিকরা। অবশেষে নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই যুবক। কিছুটা স্বস্তি পেলেন শিরিন শিলাও। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম
