ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শিশু পার্কের জন্য শিশু আরহামের আহবান সম্বলিত বিলবোর্ডটি নজর কেড়েছে সকলের।
আব্দুল্লাহ আল মোমিন, পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 May, 2023, 10:25 AM

শিশু পার্কের জন্য শিশু আরহামের আহবান সম্বলিত বিলবোর্ডটি নজর কেড়েছে সকলের।

শিশু পার্কের জন্য শিশু আরহামের আহবান সম্বলিত বিলবোর্ডটি নজর কেড়েছে সকলের।

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহদয়ের পাবনা সফরের সময়ে এডওয়ার্ড কলেজসহ শহরের নানা স্থানে শিশু আরহামের পক্ষ থেকে শিশুদের জন্য আহবান সম্বলিত বিলবোর্ডটি নজর কেড়েছে সকলের। সেখানে শিশুদের জন্য পূর্ণাঙ্গ একটি শিশু পার্কের জন্য আহবান জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে নানাস্থানে নানা বিলবোর্ড দেখতে পায় শালগাড়িয়া গোডাউন পাড়ার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব সরকারের ছেলে মুহাম্মদ আরহাম সরকার পূর্ণ। সে শহরের পাথফেয়ার কিন্ডার গার্টেনের ছাত্র। সে স্কুল থেকে ফেরার পথে নানা রকমের বিলবোর্ডে নানা রকম লেখা পড়ে সে তার পিতাকে বলে সেও একটা বিলবোড দিতে চায় রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে কিছু লিখে। তখন তার কাছে জানতে চাইলে সে বলে মহামান্যকে শিশুদের জন্য একটা পার্ক করার কথা বলবো। পিতা প্রথমে রাজি না হলেও কান্নাকাটি শুরু করে দেয় শিশু আরহাম। এরপরে তার পিতা তাকে সাথে নিয়ে ডিজাইন করে বিলবোর্ডটি বের করে তাকে শান্ত করে। পরে এটা টাঙিংয়ে দেওয়া হয় নানাস্থানে। আসলে এই শিশুটি যেনো এই শহরের সকল শিশুর কথায় বলেছে, সকল শিশুর পক্ষে দাবি তুলে ধরেছে।  এই শহরের অভিভাবকেরা কোথায় নিয়ে যাবেন শিশুকে বেড়াতে, এ নিয়ে তারা বড় পেরেশানিতে থাকেন।। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা শেখ রাসেল শিশু পার্কের অবস্থা করুন। ওখানে থাকা শিশুদের বিনোদনের জন্য ব্যবহার হওয়া দুটো উপকরণই বন্ধ হয়ে আছে বছরের পর বছর। বরং লোহা মরচে ধরে ভেঙে মুচড়ে সেগুলো এখন ভয়ানক হয়ে রয়েছে কিন্তু দেখার কেউই নেই। পৌর এলাকার ভেতরে নেই কোনো শিশু পার্ক যা ব্যথিত করে শিশুদের ও শিশুদের অভিভাবকদের। এ বিষয়টি মাথায় এসেছে শিশু আরহামের যে বিষয়টি মহামান্য রাষ্ট্রপতির নজরে আনলে এখানকার শিশুরা উপকৃত হতে পারে। পাবনা পৌর এলাকাতে একটা পূর্ণাঙ্গ ভালো শিশু পার্ক হোক এটা শিশু মুহাম্মদ আরহাম সরকার পূর্ণ এর মতো এই শহরের সকল শিশুর প্রত্যাশা। এটা হলে অভিভাবকেরাও অনেক বেশি খুশি হবেন এই ভেবে যে তারা তাদের আদরের সন্তানকে নিয়ে একটু বেড়াতে পারেন, যা সন্তানের বিনোদনের পাশাপাশি তাকে বিকশিত করতে ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status