ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় মাস্টার আব্দুল খালেক মল্লিকের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 May, 2023, 7:31 PM

বাগমারায় মাস্টার আব্দুল খালেক মল্লিকের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

বাগমারায় মাস্টার আব্দুল খালেক মল্লিকের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল খালেক মল্লিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল খালেক মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

সোমবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। 

মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ্ব আব্দুল খালেক মল্লিক মাস্টারের বাড়ি আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামে। 

তিনি আলী দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। ২০০৬ সালে তিনি মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন। 

মরহুম আলহাজ্ব আব্দুল খালেক মল্লিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status