ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নিখোঁজ সেই ৪ ছাত্রী উদ্ধার, ফিরতে চায় না পরিবারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 May, 2023, 1:45 PM

নিখোঁজ সেই ৪ ছাত্রী উদ্ধার, ফিরতে চায় না পরিবারে

নিখোঁজ সেই ৪ ছাত্রী উদ্ধার, ফিরতে চায় না পরিবারে

পিরোজপুরের মঠবাড়িয়ায় রহস্যজনকভাবে নিখোঁজের ১১ দিন পর চার ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে ঢাকার দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ ওই এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করে। এরপর রাতেই তাদের মঠবাড়িয়া থানায় নেওয়া হয়। 

উদ্ধার ছাত্রীদের মধ্যে দুজন মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রী। অন্যরা মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণি ও গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ে। 

গত ৩০ এপ্রিল সকালে বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয় ওই চার ছাত্রী। এ ঘটনায় মাঠবাড়িয়া থানায় অভিভাবকরা পৃথক পৃথক জিডি করেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, চার ছাত্রী পরিবারের কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানালে শুক্রবার আদালতের মাধ্যমে তাদের সংশোধনাগারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status