ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় এমপি এনামুল হকের মাতা সালেহা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 May, 2023, 8:47 PM

বাগমারায় এমপি এনামুল হকের মাতা সালেহা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

বাগমারায় এমপি এনামুল হকের মাতা সালেহা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের মাতা বিশিষ্ট সমাজ সেবিকা সালেহা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে নিজ বাসা উপজেলার শিকদারী, উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তন এবং সালেহা ইমারত কোল্ড স্টোরেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভা উপলক্ষে বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজের সভাপতিত্বে এবং সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. এনামুল হক, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, আওয়ামী লীগ নেতা ও  ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা শাহাদৎ হোসেন শুভ, আকরাম হোসেন প্রমুখ। 

উক্ত স্মরণ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সালেহা ইমারত কোল্ড স্টোরেজ জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status