ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
বার্ন ইনস্টিটিউটে দগ্ধ কিশোরীকে রেখে গেলেন কে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 April, 2023, 11:20 AM

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গুরুতর দগ্ধ এক কিশোরীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে যান এক ব্যক্তি; যে মেয়েটি প্রায় ২৬ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

সোমবার বিকাল ৫টায় মৃত্যুর পর সেই কিশোরীর পরিচয় এবং তার দগ্ধ হওয়ার কারণ ও কে তাকে হাসপাতালে ভর্তি করালেন- এসব প্রশ্নের উত্তর এখন খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান, ১৩ বছরের মেয়েটিকে রোববার বিকালে ৮৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের নথিতে দেখা যায়, রোববার বিকাল ৩টা ৪০ মিনিটে মামুন নামে এক ব্যক্তি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করান। তাতে শিশুটির বাবার নাম আবু বকর, গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট লেখা আছে।

মেয়েটির দগ্ধ হওয়ার ঘটনা পল্টন থানা এলাকায় ঘটেছে বলে ভর্তির সময় হাসপাতালের দায়িত্বরতদের ওই ব্যক্তি জানিয়েছিলেন।

কিশোরীটির মৃত্যুর পর ভর্তির সময় দেওয়া মামুনের নম্বরে যোগাযোগ করে সেটি বন্ধ পেয়েছে পুলিশ ও হাসপাতালের কর্মীরা।

পরে সংবাদ পেয়ে সোমবার রাতে পল্টন থানা পুলিশের এসআই রবীন্দ্রনাথ হাসপাতালে আসেন।

তিনি জানান, এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারেননি। তবে লোকমুখে শুনেছেন আলাউদ্দীন নামে এক ব্যক্তির বাসায় কাজ করতেন মেয়েটি। এ নিয়ে তথ্য সংগ্রহ করছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status