ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সুস্থ হয়েছেন মিরাজ, তবে খেলার মতো অবস্থায় নেই
প্রকাশ: Sunday, 19 March, 2023, 11:24 AM

সুস্থ হয়েছেন মিরাজ, তবে খেলার মতো অবস্থায় নেই

সুস্থ হয়েছেন মিরাজ, তবে খেলার মতো অবস্থায় নেই

অনুশীলন শুরু করার আগে নিয়মিতই ফুটবল খেলে গা গরম করেন টাইগাররা। গত শুক্রবারও হয়নি তার ব্যতিক্রম তবে সেসময় এক দুর্ঘটনার শিকার হন দলের অলরাউন্ডার ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। টাইগার পেসার হাসান মাহমুদের নেওয়া একটি শট গিয়ে লাগে তার মুখে আর তখনি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ।

এরপর মাঠ থেকে মিরাজকে নিতে হয় হাসপাতালে। সেখানেই তার সিটি স্ক্যান করা হয়। তবে গুরুতর কিছু অবশ্য পাওয়া যায়নি। কিন্তু বলের আঘাতে চোখে রক্ত জমাট বাঁধে। তাতে শঙ্কা জাগে প্রথম ম্যাচে না খেলতে পারার। অবশেষে হয়েছেও তাই। মিরাজকে গতকাল আয়াল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে না নামিয়ে একদিনের পর্যবেক্ষণে রাখা হয়।

এদিকে, যেহেতু চোখের চোট তাই কিছুটা শঙ্কা রয়েছে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার। তবে গতকাল মিরাজের বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরি জানান, এই সিরিজে মিরাজের খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

তিনি বলেন, ‘ও এখন আগের চেয়ে অনেক ভালো আছে, তবে খেলার মতো অবস্থায় নেই। এছাড়া মিরাজের চোখে এখনো রক্ত জমে আছে। তাই তাকে আরো একদিন পর্যবেক্ষণে রাখছি। কাল আবার রিভিউ করে পরে পুরো সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাপারটা চোখের ডাক্তাররা দেখছে, তাই আমরা খুব বেশি কিছু বলতে পারছি না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status