ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
ভারতীয় হাইকমিশনারের বাসায় আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল
প্রকাশ: Friday, 17 March, 2023, 2:08 AM

ভারতীয় হাইকমিশনারের বাসায় আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল

ভারতীয় হাইকমিশনারের বাসায় আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বাসায় নৈশভোজের আমন্ত্রণে অংশ নিতে গেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি বারিধারায় ভারতীয় হাইকমিশনারের বাসায় যায়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এর আগে ১২ মার্চ সকাল ১০টার দিকে গুলশান-২ নম্বরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status