|
মেয়ের জন্মের ৩ মাসের মধ্যেই ঝরঝরে শরীরে আলিয়া! কী করে ফিরে পেলেন পুরনো চেহারা?
নতুন সময় ডেস্ক
|
|
মেয়ের জন্মের ৩ মাসের মধ্যেই ঝরঝরে শরীরে আলিয়া! কী করে ফিরে পেলেন পুরনো চেহারা? তখন আলিয়ার মেয়ের বয়স মাত্র দেড় মাস। তারই মধ্যে কসরত শুরু করে দিয়েছিলেন নতুন মা আলিয়া ভট্ট। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল সম্পূর্ণ শরীরকে উল্টো করে শূন্যে ঝুলিয়ে রেখেছিলেন তিনি। উপর থেকে শক্ত একটি কাপড় দিয়ে বাঁধা ছিল তাঁর কোমর এবং পা। এই ভিডিয়ো দেখে চারদিকে জোর চর্চাও চলে। সন্তান জন্মের পর, আবার আগের চেহারা ফিরে পেতে কঠোর শরীরচর্চা ও যোগাসন শুরু করেন আলিয়া ভট্ট। মেয়ের জন্মের পর কেটেছে ৩ মাস। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে এখন তন্বী আলিয়া! ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একাধিক ছবি, যা দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। ২০২৩ সালে আলিয়ার হাতে একাধিক ছবি। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিং শেষ করেছেন। জুলাই মাসে মুক্তি পাবে সেই ছবি। মেয়েরা চাইলে যে সব পারেন, তা আরও এক বার প্রমাণ করলেন নায়িকা। সন্তানের জন্মের পর মেয়েদের কেরিয়ার থমকে যায় না, ইচ্ছে থাকলেই মেয়েরা সবটা সামলাতে পারেন, বার্তা আলিয়ার। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
