ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
একুশে বইমেলায় জঙ্গি হামলার হুমকি দিয়ে উড়োচিঠি
প্রকাশ: Friday, 24 February, 2023, 7:14 AM

একুশে বইমেলায় জঙ্গি হামলার হুমকি দিয়ে উড়োচিঠি

একুশে বইমেলায় জঙ্গি হামলার হুমকি দিয়ে উড়োচিঠি

একুশে বইমেলায় বোমা হামলার হুমকি সম্বলিত চিঠি পেয়ে পুলিশকে জানিয়েছে বাংলা একাডেমি।

উড়োচিঠিতে এই হুমকি দেওয়া হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার কাছে এই উড়োচিঠি আসে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, “এই ঘটনায় বাংলা একাডেমির পক্ষ থেকে অভিযোগ আসার পর শাহবাগ থানায় আজ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি অত্যাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

‘মো. সাইফুল ইসলাম’ নামে স্বাক্ষরে বুধবার ওই উড়োচিঠি পাঠানো হয়। তাতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিটি আসলেই কোনো জঙ্গি সংগঠন পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বলেছেন, বইমেলার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

একুশের বইমেলা গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে।

এবার বইমেলা শুরুর আগে পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলে আসছিলেন, নিরাপত্তাজনিত কোনো হুমকির তথ্য তারা পাননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status