ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা নিয়ে বেঁকে বসেছেন বাংলাদেশ! সর্বনাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 February, 2023, 12:57 PM
সর্বশেষ আপডেট: Friday, 3 February, 2023, 12:59 PM

আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা নিয়ে বেঁকে বসেছেন বাংলাদেশ! সর্বনাশ

আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা নিয়ে বেঁকে বসেছেন বাংলাদেশ! সর্বনাশ

এই প্লান্টের মাধ্যমে আগামী মার্চ মাস থেকে বাংলাদেশে ৭৫০ মেগাওয়েট বিদ্যুৎ পাঠানোর কথা রয়েছে। তবে তার আগেই ফের আদানির সঙ্গে সেই চুক্তিটা নিয়ে পর্যালোচনার কথা বলছে বাংলাদেশ।

আদানির কোম্পানির কাছে আবার বড় ধাক্কার সম্ভাবনা। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল। আর আদানি গ্রুপের সঙ্গেই এব্য়াপারে চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশ।তবে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে সেই চুক্তিটা ফের একবার পর্যালোচনা করতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশি সংবাদমাধ্যমে তেমন খবরই প্রকাশ হয়েছে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ২০১৭ সালে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ আমদানি করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিল। ২৫ বছরের জন্য় এই চুক্তি করা হয়েছিল। ঝাড়খণ্ডের গোড্ডার তাপবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে এই ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করার ব্য়াপারে কথাবার্তা হয়েছিল।

এদিকে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের তরফে খবর, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ইতিমধ্যেই আদানি পাওয়ার লিমিটেডকে চিঠি পাঠিয়েছে চুক্তির ব্যাপারটি পর্যালোচনা করার জন্য। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ঢাকা এনিয়ে ঠিক কী অবস্থান নিচ্ছে সেব্যাপারেও আদানি পাওয়ারের কাছে পরিষ্কার করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের শক্তিসম্পদ দফতরের মন্ত্রী নজরুল ইসলাম এই পাওয়ার প্লান্ট এলাকায় পরিদর্শন করেন।

এদিকে বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় জানিয়েছেন, এটা একটা সার্বভৌম সরকারের সঙ্গে একটি ভারতীয় কোম্পানির ব্যাপার। আমি মনে করি না এই ব্যাপারটির সঙ্গে আমরা কোনওভাবে জড়িয়ে আছি।

তিনি জানিয়েছেন, ভারতের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে আমাদের প্রতিবেশীরাও যাতে লাভবান হয় সেকথা আমরা বলি। যোগাযোগ যাতে সুগম থাকে সেব্যাপারে আমরা চেষ্টা করি। সেটা সশরীরে হতে পারে বা শক্তি সম্পদ দেওয়ার মাধ্যমেও হতে পারে। তবে বৃহত্তর ক্ষেত্রে এটা হল আমাদের একটা স্ট্র্যাটেজি। যেটার মাধ্যমে বলা হচ্ছে প্রতিবেশীদের অগ্রাধিকার।

এদিকে বাংলাদেশের সংবাদ সংস্থার তরফে বলা হয়েছে, BPDB'র ওই চিঠির মাধ্যমে এটা একটা আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যাতে আগের চুক্তিটার ব্য়াপারে আবার পর্যালোচনা করা হয়। এদিকে এই প্লান্টের মাধ্যমে আগামী মার্চ মাস থেকে বাংলাদেশে ৭৫০ মেগাওয়েট বিদ্যুৎ পাঠানোর কথা রয়েছে। তবে তার আগেই ফের আদানির সঙ্গে সেই চুক্তিটা নিয়ে পর্যালোচনার কথা বলছে বাংলাদেশ।

বিপিডিবির এক আধকারিককে উদ্ধৃত করে ইউএনবি জানিয়েছে, আমাদের মনে হচ্ছে কয়লার যে দামের কথা বলা হচ্ছে তা অতিরিক্ত। প্রতি মেট্রিক টনে কয়লার দাম চাওয়া হয়েছে ৪০০ ডলার।এটা ২৫০ ডলার হওয়া দরকার। আমাদের তাপবিদ্যুৎকেন্দ্রে যে আমদানিকৃত কয়লা সরবরাহ করা তা এই দামেই করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status